প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2026, 9:31 AM
জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আওতাধীন এলাকায় পথকুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগের সংক্রমণ প্রতিরোধে ২০২টি পথকুকুরকে জলাতঙ্কের (রেবিস) টিকা প্রদান করা হয়েছে। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পথকুকুরকে টিকার আওতায় আনা হয়।
কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় পথকুকুর শনাক্ত করে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য ছিল জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা।
জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। এ রোগ প্রতিরোধে কুকুরকে নিয়মিত টিকাদানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও অন্যান্য চিকিৎসা গ্রহণ করা জরুরি। বাঞ্ছারামপুর পৌরসভার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...