...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:42 PM

...
আল-ইসরা মাদরাসায় হাজী ফরহাদ কিডস্ প্লে জোন উদ্বোধন News Image

কাজী ইয়াকুব আলী নিমেল

খেলতে খেলতে পড়া এই স্লোগানে কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইসরা মাদরাসায় শিশু শিক্ষার্থীদের শিশু শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে হাজী ফরহাদ কিডস্ প্লে জোনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরস্থ আল-ইসরা মাদরাসার এই শিশু বিনোদন কেন্দ্রটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ফরহাদ হোসেন।

মানদণ্ড বজায় রেখে তৈরি করা এই প্লে জোনটিতে শিশুদের জন্য নিরাপদ স্লাইড, দোলনা, পিরামিড স্লিপার, রোলার কোস্টার, লেডার ব্রিজ, ট্রামপোলিন, আলফা ব্লকস্, মোটর বাইক রোকার, ডিয়ার রাইডার, ক্লাইম্বার, নরম ম্যাট, রঙিন দেওয়ালচিত্র, জাম্পিং রাইডসহ এবং বিভিন্ন আধুনিক খেলার সরঞ্জাম ও শিক্ষামূলক ইনডোর গেমসের ব্যবস্থা রাখা হয়েছে। খেলার প্রতিটি ধাপেই নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্বোধনের পরপরই শিশুরা নতুন রাইডগুলোতে মেতে ওঠে, যা পুরো কিডস্ জোনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আল-ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, "আলহামদুলিল্লাহ আমাদের মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নিরাপদ 'হাজী ফরহাদ কিডস্ প্লে জোন' উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিশুদের কেবল পাঠ্যবইয়ের ভেতর সীমাবদ্ধ না রেখে তাদের আনন্দময় শৈশব নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামে শিশুদের শারীরিক কসরত ও সুস্থ বিনোদনের গুরুত্ব অপরিসীম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ ভাইয়ের প্রতি। এই উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে রিফ্রেশমেন্ট পাবে, যা তাদের মেধা বিকাশে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, একটি আনন্দময় পরিবেশই পারে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে।"

মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ হোসেন বলেন, আল-ইসরা মাদরাসা লালমাই উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। তাদের ফলাফল অনেক ভালো। এ বছরের

বৃত্তি পরীক্ষায় তারা দক্ষিণ কুমিল্লায় প্রথম হয়েছে জেনে আমি অনেক খুশী হয়েছি। আমি চাই মাদরাসার শিক্ষার্থীরা কেবল কিতাবি শিক্ষায় নয়, বরং শারীরিক ও মানসিকভাবেও শক্তিশালী হয়ে গড়ে উঠুক। আমাদের সন্তানরা যখন মাদরাসায় আসবে, তারা যেন পড়াশোনাকে ভয় না পেয়ে আনন্দের উৎস হিসেবে গ্রহণ করে এই চিন্তা থেকেই আমি এই 'কিডস্ প্লে জোন' স্থাপনে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও অধ্যক্ষ সাহেবকে ধন্যবাদ জানাই। এ বছর আল-ইসরা মাদরাসার এক যুগ পূর্তি হয়েছে। আল-ইসরা মাদরাসার মতো এই লালমাই উপজেলায় যতগুলো মাদরাসা এক যুগ পার করবে সেসকল মাদরাসায় আমি 'কিডস্ প্লে জোন' স্থাপন করে দিবো ইনশাআল্লাহ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir