প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:44 PM
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের পাশে ছিলাম আছি থাকবো-আলাউদ্দিন ভূঁইয়া
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জনগণের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবেন, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, বুড়িচংুব্রাহ্মণপাড়ার মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং আজীবন থাকবো।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ প্রসঙ্গে এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া বলেন, কুমিল্লা-৫ থেকে বিএনপি যে প্রার্থী মনোনয়ন পাবে, আমি তার পক্ষে মাঠে কাজ করব। ধানের শীষকে বিজয়ী করতে যা যা করার প্রয়োজন, আমি তাই করবো।
তিনি আরও বলেন, ২০০৭ ও ২০০৮ সালে আমি কুমিল্লা-৫ বুড়িচংুব্রাহ্মণপাড়া আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। কিন্তু সে সময়ের কারচুপিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে জনগণের সেই রায় বাস্তবায়িত হয়নি।
গতকাল ২২ ডিসেম্বর (সোমবার) এএস এম আলাউদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচন না করলেও বুড়িচংুব্রাহ্মণপাড়ার মানুষের সেবা থেকে কখনো সরে যাব না। এই দুই উপজেলার ১৭টি ইউনিয়নে জনগণের সেবার জন্য ১৭টি অফিস স্থাপন করা হবে। এসব অফিসের মাধ্যমে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াব, তাদের দুঃখ-সুখে অংশীদার হব।
তিনি বলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত বুড়িচংুব্রাহ্মণপাড়ার মানুষের সঙ্গে থাকতে চাই। তাদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমার জীবনের লক্ষ্য।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম জনগণের কথা তুলে ধরার মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...