প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 Dec 2025, 7:30 PM
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট
এফএনএস বিদেশ
তীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সর্বশেষ তীব্র প্রাণঘাতী হামলা চালালে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হামলার সময় নিজেদের আকাশসীমা সুরক্ষায় প্রতিবেশী দেশ পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে বলে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া আবারও আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনএনারগো জানিয়েছে, ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিভিন্ন অঞ্চলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি এলাকায় একজন এবং রাজধানী কিয়েভে আরেকজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একাধিক অঞ্চলে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সামুদ্রিক লজিস্টিকস পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই গত কয়েক দিনে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় হামলা জোরদার করেছে। গতকাল মঙ্গলবার নতুন হামলায় অগ্নিকাণ্ড ঘটলেও কৃষ্ণসাগরীয় এই শহরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে। কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়ার হামলা আরো তীব্র হয়েছে। এতে সেতু ও বন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শীতের মাঝামাঝি সময়ে হাজারো মানুষের বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...