...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:45 PM

...
ধানের শীষে রেদোয়ান, মনোনয়ন ঘোষণার দিনই স্বতন্ত্র পথে শাওন News Image

সোহেল রানা, চান্দিনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির রাজনীতিতে এক দিনে দুই বিপরীত ঘটনা নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। একদিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদান ও দলীয় মনোনয়ন, অন্যদিকে উপজেলা বিএনপি সভাপতির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ-এই দ্বৈত বাস্তবতায় চান্দিনায় বিএনপির ভেতরের সমীকরণ স্পষ্টভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় বিএনপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দলে স্বাগত জানান। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে তাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বিএনপিতে যোগদানের আগে নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির নেতাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেন ড. রেদোয়ান আহমেদ। তিনি জানান, ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তার নেতৃত্বে এলডিপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের প্রায় ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের খবরে চান্দিনায় বিএনপি ও সদ্য যোগ দেওয়া এলডিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ, ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চারবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ড. রেদোয়ান আহমেদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির জন্য একটি বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান দলটির সাংগঠনিক শক্তি বাড়াতে সহায়ক হতে পারে।

তবে একই দিন বিকেলে চান্দিনার রাজনৈতিক অঙ্গনে ভিন্ন চিত্র দেখা যায়। বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনের পক্ষে তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্রে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া।

এ বিষয়ে মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে যারা মাঠে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা একজনকে মনোনয়ন দেওয়ায় আমরা হতাশ। এ কারণেই আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।” মনোনয়নপত্র সংগ্রহের পর ‘শাওন ভাই’ স্লোগানে তার সমর্থকরা চান্দিনা বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।

তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন ভোটারদের কাছে পরিচিত মুখ। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কর্মসূচি পালন করছেন তিনি, তাঁর প্রতিটি কর্মসূচি চোখে পড়ার মতো। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার হামলার শিকার হওয়া ছাড়াও রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করার ঘটনাগুলো তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে তুলে ধরছেন তার সমর্থকরা। এবিষয়ে জানতে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনের মোবাইল নাম্বারে একাধিক কল দিলেও রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. রেদোয়ান আহমেদের মতো অভিজ্ঞ নেতার অন্তর্ভুক্তি বিএনপির জন্য শক্তি হলেও একই আসনে দলীয় পদধারী নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়া দলীয় ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। দ্রুত সমঝোতা না হলে ভোট বিভক্তির আশঙ্কা তৈরি হতে পারে, যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন এখন বিএনপির জন্য কেবল একটি নির্বাচনী লড়াই নয়; বরং দলীয় ঐক্য বজায় রাখা, তৃণমূলের ক্ষোভ সামাল দেওয়া এবং সঠিক রাজনৈতিক কৌশল নির্ধারণের একটি কঠিন পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir