প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:46 PM
কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা
মো. জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায়, একতা পরিবহনের একটি বাস পথচারী সিরাজুল হককে (৯০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিরাজুল হক কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে সেটি আটকায়। পরে চালক ও যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...