প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:04 PM
ইয়াং টাইগার অনুর্ধ-১৮ ক্রিকেট কুমিল্লার টানা দ্বিতীয় জয়
নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনুর্ধ-১৮ চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা জেলা বান্দরবান জেলাকে ২৮৬ রানে পরাজিত করে। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের মধ্যবর্তি স্থানে সবুজ প্রকৃতি বেস্টিত কন্টিনেন্টাল গ্রুপের নিজস্ব মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
সকালে টসে জয়লাভ করে কুমিল্লা জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কুমিল্লার আফনান ও নীলাদ্রি দলের গোড়াপত্তন করে। এই জুটি আক্রমনাত্মক মেজাজে ব্যাটিং করে মাত্র ১১.১ ওভারে স্কোর বোর্ডে ১০১ রান তুলে নেয়। আফনান ব্যাক্তিগত ৬৫ (৪১) রান করে বান্দরবানের বোলার রাহিদ এর হাতে কট এন্ড বোল্ড হয়ে আউট হয়। অধিনায়ক নীলাদ্রি ৫০( ৯৭), ওয়ান ডাউনে নামা ব্যাটার মাহিম ৬১(৩৭) ও মিডল অর্ডার ব্যাটার আরিফ এর অপরাজিত ৭৮( ৮৭)রান ৫০ ওভারে কুমিল্লা ৩/ ৩১২ রান এর বিশাল সংগ্রহ করে। ৩১৩ রানের লক্ষ্য মাত্রায় ব্যাট করতে নেমে মাত্র ২৩.৪ ওভারে ২৬ রানে বান্দরবানের ইনিংস শেষ হয়ে যায়। কুমিল্লার শেষ খেলা ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলার বিরুদ্ধে। দলের ম্যানেজার আলআমিন ও কোচের দায়িত্ব পালন করছেন রিয়াদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...