...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:19 PM

...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয় News Image

হোমনা প্রতিনিধি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন  বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র পাওয়ার বিষয়টি ফেসবুকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার সময় এ আসনের নাম ঘোষণা করা হয়নি। তখন শোনা যাচ্ছিল, জোটের জন্য এ আসনটি রেখে দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড অধ্যক্ষ সেলিম ভুইয়ার ওপরই আস্থা রেখে তাকেই বিএনপির প্রার্থী ঘোষনা করেছেন।

এদিকে অধ্যক্ষ সেলিম ভূইয়া কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার বাসিন্দা হওয়ায় তাকে “বহিরাগত প্রার্থী” আখ্যা দিয়ে হোমনা ও তিতাস উপজেলার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র বিরোধিতা শুরু করেন। বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে পাঁচ মনোনয়ন প্রত্যাশী একত্র হয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় যে কোন নেতাকেই মনোনয়ন দেওয়ার আহ্বান জানান অন্যথায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন। তখন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দেন। এর পর থেকে বঞ্চিতদের মধ্যেও মাঠে সরব তৎপরতা দেখা যাচ্ছে। এরই মধ্যে তারা সহকারী রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান এবং অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাকে ঘিরে তৃণমূলের বড় অংশ এখনো সক্রিয়। তা ছাড়া আসন নিয়ে হাইকোর্টে মামলা চলছে। আগামী ৪ জানুয়ারী রায় হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

মনোনয়ন প্রত্যাশী এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন“ এ আসন থেকে কখনও বহিরাগত প্রার্থী জিততে পারেনি। তাই ¯’ানীয় কাউকে মনোনয়ন দেওয়ার দাবিই ছিল আমাদের।” হোমনা- তিতাসের প্রার্থীকে মনোনয়ন না দিলে এ আসন হারাতে হবে।

হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, “হোমনা-তিতাসের জনগণ বহিরাগত কাউকে ভোট দেবে না। ২০০৮ সালের নির্বাচনে এম.কে আনোয়ার স্যারের নেতৃত্বেও আওয়ামী লীগ প্রার্থী ৭৬ হাজার ভোট পেয়েছিলেন। এবারও স্থানীয় প্রার্থী না হলে ধানের শীষের প্রার্থী জয়লাভ করা কঠিন হবে।

অন্যদিকে, বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন,“দল আমার ওপর যে আ¯’া রেখেছে, আমি তা সততা ও কর্মযজ্ঞ দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ। সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব, অভিমান থাকতেই পারে  সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের সাথে প্রতিযোগীতা হবে। অবশেষে ধানের শীষেই জনগন আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ দিকেন এই আসনে জামায়াতে ইসলামীর মো. নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলনের  ইঞ্জিনিয়ার আশরাফুল আলম চৌধুরী,  বাংলাদেশ ইসলাম ফ্রন্টের হাফেজ আবদুস সালাম,, জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়া সহ আরও তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—তারা হলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, সাবেক সহকারীনঅধ্যাপক মো. মনোয়ার হোসেন ও বে সরকারী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক  মো. মাহমুদুল হাসান সাগর।

নির্বাচন বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জামায়াতে ইসলাম  ও বাংলাদেশ  ইসলামী আন্দোলন যদি জোটবদ্ধ হয়ে এক প্রার্থী দেয় এবং স্বতন্ত্র প্রার্থীরাও যদি  মাঠে থাকেন, তাহলে বিএনপি প্রার্থীর জয়লাভ  করা কঠিন হয়ে পড়বে।

এ দিকে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুই স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ও অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা নিজস্ব কর্মী নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।

তাদের এই উপ¯ি’তি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে—তারেক রহমান কি মনোনয়ন বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে যা”েছন কি না, সেটি এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

অফিস সূত্রে জানাগেছ কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৭৫ হাজার ৬৭ ভোট। এর মধ্যে হোমনা উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং তিতাস উপজেলায়  ১ লাখ ৭৭ হাজার ২১১ জন।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে তৃণমূলের বিভক্তি, সম্ভাব্য জোট ও স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে হোমনা ও তিতাস উপজেলায় রাজনীতি এখন টানটান উত্তেজনায়। বিএনপি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি মাঠে ত্রিমুখী লড়াই হবে—তা জানতে অপেক্ষা করতে হবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir