...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:22 PM

...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন ১১ জন বিচারক News Image

অশোক বড়ুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী ও তাদের সমর্থকরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

আর মাত্র একদিন পর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্পষ্ট হবে—কোন আসনে কতজন রাজনৈতিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ১৭টি উপজেলা, আটটি পৌরসভা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ১১টি সংসদীয় আসনে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাসদ, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের পরামর্শক্রমে নির্বাচন-পূর্ব অনিয়ম ও অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে সারাদেশের ৩০০ আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলার ১১টি আসনের জন্য ১১ জন বিচার বিভাগীয় সিনিয়র সিভিল জজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলার ১১টি আসনে নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ দুইজন কর্মকর্তা।

জেলার ১১টি আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা): সিভিল জজ আনিসুল হক, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস): সিভিল জজ মো. শাহজালাল, কুমিল্লা-৩ (মুরাদনগর): সিভিল জজ মো. বাপ্পী মিয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার): সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসসুম, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং): যুগ্ম জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন সাগর, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস): সিনিয়র সিভিল জজ কামাল হোসেন, কুমিল্লা-৭ (চান্দিনা): সিভিল জজ সোহেল উদ্দিন খোকন, কুমিল্লা-৮ (বরুড়া): সিভিল জজ ছমিউদ্দিন, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ ও লাকসাম): সিভিল জজ নাজমুল করিম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই): সিনিয়র সিভিল জজ আব্দুল্লাহ আল হাসিব, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): সিভিল জজ বেলাল উদ্দিন। নির্বাচন কমিশন কর্তৃক গঠিত আসনভিত্তিক নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir