প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:29 AM
ব্রাহ্মণপাড়ায় প্রেসক্লাব ও ওশান হাইস্কুল শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও ওশান হাইস্কুলের শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়ার টাটেরা সূর্যদয় টার্ফ গ্রাউন্ডে এ খেলার আয়োজন করা হয়।
ম্যাচে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং মিসেস সৈয়দ আহাম্মদ লাভলু।
প্রেসক্লাব দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। অপরদিকে ওশান হাইস্কুল দলের অধিনায়ক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। খেলাটি উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টাব্যাপী এ প্রীতি ম্যাচে চরম উত্তেজনার মধ্য দিয়ে ওশান হাইস্কুল দল ৪ু১ গোলের ব্যবধানে প্রেসক্লাব দলকে পরাজিত করে জয় লাভ করে।
খেলা শেষে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খেলাধুলা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ওসি সাব্বির মোহাম্মদ সেলিমসহ অন্যান্য অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...