প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:42 AM
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে নায়েবে আমীর এমদাদুল হক মামুন
সংবাদ বিজ্ঞপ্তি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ-এর পক্ষে দাঁড়িপাল্লা প্রতিকের দুর্গাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন দলটির নায়েবে আমীর এ. কে. এম. এমদাদুল হক মামুন।
মঙ্গলবার ৩নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেতাসার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নায়েবে আমীর এ. কে. এম. এমদাদুল হক মামুন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়ে সংসদে গিয়ে মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াতে ইসলামী।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, কেন্দ্র পরিচালক তারিকুল ইসলাম লিটন, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা শামসুল হক, ৮নং ওয়ার্ড সেক্রেটারি কাজী বাসেক, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, রবিউল হাসান, মোক্তার হোসেন, মোবারক হোসেন, মেহেদী হাসান, ৬নং ওয়ার্ড সেক্রেটারি আবুল হাসেম, আব্দুল আউয়াল, বাবুল মিয়া, হাজী আলী আশরাফ, নাজমুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...