প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 4:32 AM
লালমাই পাহাড়জুড়ে কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ
মাহফুজ নান্টু
কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই পাহাড়জুড়ে এখন কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ। জ্যৈষ্ঠ্যর শেষে আষাঢ়ে শুরুতে লালমাই পাহাড় এলাকায় প্রবেশ করলে নাকে এসে লাগে কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। স্থানীয়দের পাশাপাশি লালমাই পাহাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে এই পাহাড়ের কাঁঠাল অনেক পছন্দের। স্থানীয় চাহিদা মিটিয়ে রসালো এসব কাঁঠাল চলে যাচ্ছে অন্য জেলায়।
কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিন উপজেলায় অবস্থিত লালমাই পাহাড়। প্রায় ১২ মাইল লম্বা ও ৩ কিলোমিটার প্রস্থের এই পাহাড়ের এখন কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। ছোট-বড় সব গাছেই কাঁঠাল ফলেছে। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল। পাইকাররা এসে এসব কাঠাল নিয়ে যায়। চন্ডিমুড়া, রতনপুর, লালমাই ও বিজয়পুর বাজারে কাঁঠালের ক্রেতা-বিক্রেতায় এখন সরগরম। ছোট বড় ও মাঝারি আকারের কাঁঠালগুলো রসালো কোষগুলো তৃপ্তিদায়ক। পাহাড় ছাড়াও পাহাড়ের পাদদেশের সব বাড়িতে রয়েছে কাঁঠাল গাছ। বিভিন্ন দামে বিক্রি হয় এসব কাঁঠাল। এবার কাঁঠালের দাম আকারভেদে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত হয়।
নোয়াখালী থেকে কাঁঠাল কিনতে আসা পাইকার আবদুল ওহাব জানান, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্য এলাকায় কাঁঠাল শেষ হয়ে যায়। তবে লালমাই পাহাড়ের কাঁঠাল আষাঢ়ের শুরুতে পাকা শুরু করে। স্বাদ ও ঘ্রাণে অনন্য। আবদুল ওহাব দেড়শ কাঁঠাল কিনেন। গড়ে প্রতিটি কাঁঠাল তিনি দেড়শ টাকা দরে কিনেন।
ঢাকা যাওয়ার পথে রতনপুর বাজার থেকে পরিবারের জন্য দুটি কাঁঠাল কিনেন সৈয়দ রাকিব। তিনি জানান, ২শ টাকা করে দুটি কাঁঠাল কিনেছেন। তার বাবা ও দাদা কাঁঠাল পছন্দ করেন। তিনি ব্যবসায়ের কাজে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কাঁঠাল দুটি কিনেছেন।
লালমাই পাহাড় ও আশে পাশের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সেনানিবাস, ক্যাডেট কলেজ, ফায়ারিং স্কোয়াড ও বর্ডার গার্ড সেক্টরে এবার বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, নানান প্রতিবন্ধকতা পার করে লালমাই পাহাড়ের ১৩৫ হেক্টরজুড়ে উৎপাদিত হয় কাঁঠাল।এক মরসুমে অন্তত ৩ কোটি টাকার কাঁঠাল বিক্রি করেন স্থানীয় চাষী ও গৃহস্থরা। কাঁঠাল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ থেকে দেয়া হয় সব রকমের পরামর্শ। লালমাই পাহাড়ের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এই মাটিতে কাঁঠাল ফলনের সব উপাদান রয়েছে। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধ করা গেলে লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন হবে বলে করেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...