...
শিরোনাম
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜ বরুড়ায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার, এক তরুণী উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ⁜ ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান - ইউসুফ মোল্লা টিপু ⁜ দেবিদ্বারে সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে আ্লীগের মিছিল ⁜ কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতার অন্তর্ভুক্তির প্রতিবাদ, ⁜ ব্রাহ্মণপাড়ার নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ⁜ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত ⁜ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ ⁜ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ⁜ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার ⁜ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ⁜ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 6:47 AM

...
স্বতন্ত্র সংসদীয় আসনে ফিরতে চায় নাঙ্গলকোট উপজেলাবাসী News Image

সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটবাসী তাদের সংসদীয় আসনটি পূর্বাবস্থায় ফিরে ফেতে চান। বর্তমানে ১টি পৌরসভা ১৬টি ইউনিয়ন নিয়ে উপজেলার অবস্থান। ১৯৮৬ সালে উপজেলাটিকে একটি সংসদীয় আসনে রুপান্তিত করা হয়। যা কুমিল্লা-১১ আসন হিসাবে সংসদীয় আসনের মানচিত্রে স্থান পায়। হিসাবে পর পর কয়েকটি সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০০৮ সালের আসন পূণর্বিন্যাসের কারণে নাঙ্গলকোটের উন্নয়নে কালো ছায়া নেমে আসে। কুমিল্লায় আসন কমাতে গিয়ে কুমিল্লা-১১ আসনটি কুমিল্লা ১০ পরিণত করে নাঙ্গলকোটের সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন যুক্ত করা হয়। পরবর্তীতে পুরো সদর দক্ষিণ উপজেলাকে আসনে যুক্ত করা হয়। বর্তমানে আসনে লালমাই নামক আরো একটি নতুন উপজেলা যুক্ত হয়। ফলে আসনের সীমানা পরিধি হয় তিনটি উপজেলা নাঙ্গলকোট, লালমাই সদর দক্ষিণ।

এতে সংসদীয় আসনের ভৌগলিক সীমা রেখা হয়ে যায় অন্তত ৭০ কিলোমিটার দীর্ঘ। বর্তমানে তিনটি উপজেলার মিলে আসনের ভোটার সংখ্যা লক্ষ ২১ হাজার ৯শত ২২ জন। এর মধ্যে নাঙ্গলকোট উপজেলার ভোটার সংখ্যা রয়েছে লক্ষ ৩০ হাজার ৭শত ২৮ জন। নির্বাচনের আগে চুড়ান্ত ভোটার তালিকায় এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

আসনটির এলাকা নোয়াখালীর সেনবাগ এবং ফেনীর দাগনভূঞার পাশ থেকে কুমিল্লা শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিশাল এলাকা জুড়ে সংসদীয় আসন হওয়ায় বিগত দিনে উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক অনিয়মসহ দেখা দিয়েছিল স্থবিরতা। উন্নয়নে সৃষ্টি হয়েছিল চরম বৈষম্য। পিছিয়ে পড়েছে আত্মসামাজিক উন্নয়ন। জনসাধারণ বিভিন্ন কাজ কর্মে সংসদ সদস্যকে কাছে পেতেও অনেক ভোগান্তি শিকার হতে হয়েছেন। এদিকে নাঙ্গলকোটের সাথে লালমাই এবং সদর দক্ষিণ উপজেলার কোন যাতায়াত বা ভৌগলিক সীমা রেখা নেই। নাঙ্গলকোটের যাতায়াত বা ভৌগলিক সীমা রেখা রয়েছে নাঙ্গলকোট- লাকসাম- কুমিল্লা- ঢাকা বা নাঙ্গলকোট টু চৌদ্দগ্রাম- ঢাকা- চট্রগ্রাম। এতে নাঙ্গলকোটের সাধারণ জনগণ এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা ক্ষোভে ফেটে পড়েন। ফলে দীর্ঘদিন থেকে আসনটি পূর্বাবস্থায় ফিরে ফেতে নাঙ্গলকোট উপজেলাবাসী আন্দোলন সংগ্রাম, প্রতিবাদ সমাবেশ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। এদিকে আসনটি ফিরে ফেতে নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আবদুল গফুর ভূঁইয়া ২০১৩ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ৭১৩২/১৩ দাখিল করেন। মহামান্য হাইকোর্টে ২০১৭ সালের ২০ মার্চ এর রায় প্রদান করেন। রায়ের খসড়া গেজেট অনুযায়ী নাঙ্গলকোটকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসাবে নির্ধারণ করা হয়। এরপরও বিগত পতিত সরকারের নির্বাচন কমিশন রহস্যজনক কারণে কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) আসনটি পুর্বাবস্থায় ফিরে দেওয়ার কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। বর্তমানে নাঙ্গলকোটের সর্বস্তরের মানুষ আসনটি আগের অবস্থায় ফিরে পেতে চান। কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নিয়ে অচিরেই আন্দোলন সংগ্রামের কঠোর কর্মসূচি আসার সম্ভাবনা রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম হাসান বলেনভৌগোলিক অবস্থা এবং বিশাল জনসংখ্যা বিবেচনা করে সংসদীয় আসনটি পুর্বাবস্থায় ফিরে দেওয়া প্রয়োজন।

কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহাল সংগ্রাম কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান বলেন, অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনের নিকট নাঙ্গলকোট উপজেলাকে পুর্বের ন্যায় স্বতন্ত্র সংসদীয় আসন হিসাবে ঘোষনার দাবী রাখছি। নতুবা উপজেলার সর্বস্তরের জনসাধারণ তাদের প্রাণের দাবী বাস্তবায়নে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

সুজন- সুশাসনের জন্য নাগরিক,নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, ভোগান্তি দুর করা এবং উন্নয়নের লক্ষ্যে নাঙ্গলকোটের আসনটি পুনর্বহাল করা জরুরী হয়ে পড়েছে। তাই তিনি নির্বাচন কমিশনের নিকট আসনটি পুর্বাবস্থায় ফিরে পাওয়ার দাবী জানান।

নাঙ্গলকোট আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আবদুল গফুর ভূঁইয়া বলেন, ২০০৮ সালে সেনা সমর্থিত সরকার আওয়ামীলীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে মানুষের মতামত যাচাই না করে নাঙ্গলকোটের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করে বিশাল একটি সংসদীয় আসন গঠন করে। আসনটি অনেক বড় হওয়ায় যাতায়াত সমস্যা, সাংগঠনিক কর্মকান্ডসহ উন্নয়নে অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে। তিনি কুমিল্লার আসনটি পুর্বাবস্থায় ফিরে পেতে ২০১৩ সালে মহামান্য হাইকোটে একটি রীট দাখিল করে ২০১৭ সালে রায়ও পেয়েছেন। বর্তমানে নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন বলে জানান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আ...

মহিউদ্দীন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ...

হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্ত...

কুবি প্রতিনিধিসম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে...

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের    বিক্ষোভ মিছিল
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলী...

এমরান হোসেন বাপ্পিজুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীরনেতৃত্বাধ...

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিব...

নিজস্ব প্রতিবেদক‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লা জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য...

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস

মাহফুজ নান্টু কুমিল্লাটাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যু...

বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আ...

কাজী খোরশেদ আলমজাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
➤ বরুড়ায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার, এক তরুণী উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
➤ ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান - ইউসুফ মোল্লা টিপু
➤ দেবিদ্বারে সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে আ্লীগের মিছিল
➤ কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতার অন্তর্ভুক্তির প্রতিবাদ,
➤ ব্রাহ্মণপাড়ার নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
➤ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
➤ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
➤ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
➤ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
➤ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
➤ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir