প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:03 PM
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও পাশাপাশি সামাজিক কল্যাণের লক্ষ্যে দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। নতুন এই সাংবাদিক সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পনের দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, সহ সাধারন সম্পাদক পদে দৈনিক খবরপত্রের দেবিদ্বার প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ডাক প্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক পদে দৈনিক উন্নয়ন বার্তার দেবিদ্বার প্রতিনিধি মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক দিনকাল দেবিদ্বার প্রতিনিধি মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির দেবিদ্বার প্রতিনিধি মো: সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন, নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেন ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তার দেবিদ্বার প্রতিনিধি এস এম শাহিদ সরোয়ার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
বিশ^কাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা| ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়...
মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হলো গত শনিবার| প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে তার দল ২-...
ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা
বিশ^কাপে বিতর্কিত বিনিয়োগ থেকে সরে এসেছে ফিফা| কিন্তু এই সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আ...
গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়...
আধুনিক টি-টোয়েন্টিতে দুইশ-আড়াইশ রানকেও নিরাপদ স্কোর মনে করা হয় না| এই ধরনের চ্যালেঞ্জিং স্কোর করেও আ...
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না| নিজেদের প্রথম ম্...
ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত...
এফএনএস বিদেশ : গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...