প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:07 AM
কুমিল্লায় নারী ভোটারের উপস্থিতি ব্যাপক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
গতকাল অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে বহুল আলোচিত 'জুলাই গণ-সনদ' সংস্কারের ওপর গণভোট। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুমিল্লা-৬ আসনের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার হাওয়া বইছে। সকাল ৭ টা ৩০ মিনিট থেকে নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা ৩০ পর্যন্ত।
কুমিল্লা-৬ আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা। পুরো এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। এবছর নারীরাই পাল্টে দিতে পারে ভোটের হিসাব-এমনটাই বলছেন নির্বাচন পর্যবেক্ষণে থাকা অনেকেই। বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা করতে না পারলেও এবছর নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ছুটে এসেছেন অনেক বৃদ্ধা ভোটাররাও। স্বজনের সঙ্গে প্রথমে রিকশায় করে ভোটকেন্দ্রের সামনে আসেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের উপচে পড়া ভিড়। উৎসবমুখরতা ছিল তাদের চোখেমুখে। নারী ভোটাররা বলেন, ‘জীবনের অনেকদিন পর ভোট সুশৃঙ্খলভাবে দিতে পারলাম এটাই আনন্দের।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, ভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুম থেকেও সকল কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...