প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:10 AM
কুমিল্লায় শান্তিপূর্ণ ভোট, জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ
অশোক বড়ুয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ/না গণভোট আজ কুমিল্লায় নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১টি আসনে ভোট পড়েছে শতকরা ৩৮.৯০ শতাংশ। জেলার প্রতিটি উপজেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি কেন্দ্রে পৃথকভাবে স্থাপিত পুরুষ ও মহিলা ভোটকক্ষে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যায়।
কুমিল্লা-৬ আসনের ৮১ ও ৮২ নম্বর কেন্দ্র, সিটি করপোরেশন এলাকার ছোটরা মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল কেন্দ্রে পুরুষ ও মহিলা পৃথক ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৮৮০ জন। ৮১ নম্বর পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মো. বেলায়েত হোসেন জানান, এ কেন্দ্রে পাঁচটি ভোটকক্ষে মোট পুরুষ ভোটার ২ হাজার ৮৩০ জন।
৮২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মো. ফখরুদ্দিন আহমেদ জানান, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৫০ জন মহিলা ভোটারের জন্য নির্ধারিত ছয়টি ভোটকক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বেলা ১টা পর্যন্ত এ দুইটি কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট প্রদান করেছেন বলে তিনি জানান। বিদ্যালয়ের পুরুষ ও মহিলা ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে এ আসনের ছয়জন প্রার্থীর ছয়জন করে এজেন্ট দায়িত্ব পালন করেন।
একই আসনের নগরীর অজিত গুহ কলেজে স্থাপিত ১২৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ কেন্দ্রে পুরুষের চারটি ও মহিলাদের চারটি—মোট আটটি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়। বেলা ২টা পর্যন্ত ৪ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৩৮.৪৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
কুমিল্লা সদর আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচন মনিটরিং ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, জেলার ১৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ১১টি আসনের কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি এবং কোথাও কোনো অপ্রীতিকর সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের প্রার্থী, সমর্থক ও কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।
জেলার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন। ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের ৯ হাজার ৪৬৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের দায়িত্ব পালন করেন ২৯ হাজার ৮৮৯ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন ছিল। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টহলদল দায়িত্ব পালন করে। প্রায় ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন। জেলা প্রশাসক মো. রেজা হাসান চৌদ্দগ্রামসহ বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এবারের নির্বাচনে জেলার ১১টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলের জোট প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা, মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে গত দুই দিন ধরে শহর প্রায় ফাঁকা হয়ে পড়ে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ চার দিনের ছুটিতে অনেকেই গ্রামে ভোট দিতে যান। রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ ছিল। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, পর্যবেক্ষক ও সাংবাদিকদের যানবাহন চলাচল করতে দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...