প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 6:57 AM
তিতাসের আলোচিত জহির হত্যা মামলার ৪ আসামী কারাগারে
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের আলোচিত জহিরুল ইসলাম হত্যা মামলার চার আসামীকে কারাগারে পাঠিয়েছে বিচারক। মঙ্গলবার বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩ এ উক্ত চার আসামীর জামিন আবেদন করলে বিচারক বেগম সাবরিনা নার্গিস জামিন আবেদন না মুঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর চার আসামী হলেন, উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুমন সরকার (২৮), একই গ্রামের খোকন মিয়ার ছেলে মো. নুরনবী (২৮) এবং দুলারামপুর গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে লতিফ (৩৫) ও একই গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে মুর্শিদ (৪৩)। এদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর দিনে দুপুরে ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলামকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে। উক্ত ঘটনায় একই বছরের ৮ ডিসেম্বর নিহতের ছোট ভাই এসহাক মোল্লা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ্য করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...