প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:11 AM
সদর দক্ষিণে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামীলীগ নেতা মোঃ রফিক মিয়া (৫২) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রফিক মিয়া মহানগরীর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল পুলিশের একটি টিম নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর থেকে আসামী রফিক মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও কুমিল্লা কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত রফিক মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীরা জানায়, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আমলে রফিক মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেন। এছাড়াও রফিক মিয়া বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...