প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 8:42 AM
কুমিল্লা আইডিয়াল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপত্বিতে আলেচানা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান, রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুমিল্লা সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুক আলতাফ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ দূষণের যেসব কারণ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন। পলিথিন মাটি, পানি, বায়ুকে সমানভাবে দূষিত করে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি। পলিথিন একশ বছরেও পচে না। পলিথিন মাটির যেখানেই থাকে, সেখানেই ক্ষতি করে। এ কারণে মাটির উর্বরতা কমে ফসলের ফলন কমায়। পোড়ালে তা বায়ু দূষিত করে।
এছাড়া ও তিনি আরো বলেন, বৃক্ষ প্রকৃতি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষহীন পৃথিবীতে জীবন টিকে থাকা কল্পনাও করা যায় না। গাছগাছালি কেবল অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে তা নয়- বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে।
কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, হাদিস শরিফে এসেছে, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করল, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন।
বিশেষ অতিথি মো জাহাঙ্গীর আলম বলেন -গাছপালা ও উদ্ভিদ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এ জন্য বেশি করে বৃক্ষরোপণ, ফলজ, বনজ ও বনায়ন করা উচিত। গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য অনুষ্ঠানের আহবায়ক ইংরেজি বিভাগের প্রভাষক মঠুন মজুমদার, বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার,
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানাজি, মোহাম্মদ সোহরাব হোসেনসহ কুমিল্লা আইডিয়াল কলেজের সকল শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...