...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 10:09 AM

...
ব্রাহ্মণপাড়ায় পৌষসংক্রান্তি মেলায় ফিরেছে গ্রামীণ জীবনের রঙ News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের ধারক পৌষসংক্রান্তির মেলাকে ঘিরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। নানা বয়সী দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর মানুষের পদচারণায় পুরো এলাকাজুড়ে বইছে আনন্দঘন উৎসবের হাওয়া। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ঐতিহ্যবাহী এ মেলার আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পৌষসংক্রান্তিকে কেন্দ্র করে যুগ যুগ ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চলে আনন্দ-উৎসব। মেলার সময় আশপাশের বাড়িসহ পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়িতে আত্মীয়স্বজনের আনাগোনা বাড়ে। ঈদের মতোই ঘরে ঘরে দেখা যায় উৎসবের আবহ। কাঙ্ক্ষিত এই মেলার অপেক্ষায় সারা বছর প্রহর গোনেন স্থানীয় বাসিন্দা, দূরদূরান্তের দর্শনার্থী ও দোকানিরা। শুধু ব্রাহ্মণপাড়া নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও দর্শনার্থীরা মেলায় ভিড় জমান।

সরেজমিনে দেখা যায়, মেলাজুড়ে দর্শনার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ভ্রাম্যমাণ দোকানিরা নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনছেন। কেউ পরিবার-পরিজন নিয়ে এসেছেন, কেউবা বন্ধুদের সঙ্গে। আবার অনেকেই কেনাকাটার চেয়ে গ্রামীণ ঐতিহ্যের এই মেলার সৌন্দর্য উপভোগ করতেই এসেছেন।

মেলায় রয়েছে শিশুদের খেলনা, গ্রামীণ ঐতিহ্যের নানা ধরনের পিঠা, কাঠের তৈরি সামগ্রী, বিভিন্ন জাতের মাছ, নারীদের জন্য প্রসাধনীসহ নানা পণ্য ও খাদ্যদ্রব্যের দোকান। খেলনার দোকানগুলোতে শিশুদের ভিড় বেশি, আর পিঠা ও প্রসাধনীর দোকানে নারীদের আগ্রহ চোখে পড়ার মতো। সাংসারিক কাজে ব্যবহৃত জিনিসপত্রের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়।

মেলায় আসা স্থানীয় বাসিন্দা সোহেল খান চৌধুরী বলেন, প্রতিবছর এই মেলায় না এলে মন ভরে না। ছোটবেলা থেকেই মেলাটি দেখে আসছি। আগে নিজের জন্য আসতাম, এখন সন্তানদের নিয়ে আসি। এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য।

আরেক দর্শনার্থী রোকসানা আক্তার বলেন, এই মেলাটা যুগ যুগ ধরে আমাদের এলাকায় বসছে। মেলায় এলেই ছোটবেলার কথা মনে পড়ে। পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ থাকে। শিশুদের নিয়ে এলে আনন্দটা আরও বেড়ে যায়।

পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা থেকে আসা দর্শনার্থী মহিউদ্দিন বলেন, “মেলা মানে বাঙালির এক ধরনের চেতনা। খবর পেয়ে বন্ধুদের নিয়ে এসেছি। গুড়ের জিলাপি খেয়েছি, খুব ভালো লাগছে।”

দর্শনার্থী সোহেল ইসলাম বলেন, আমি প্রতিবছরই এই মেলায় আসি। শিশুদের জন্য খেলনা, নারীদের জন্য প্রসাধনী আর ঘরের কাজে ব্যবহারের জন্য কাঠের জিনিস কিনেছি। পুরো মেলাটা ঘুরে দেখতে ভালোই সময় কেটেছে। পৌষসংক্রান্তির এই মেলা যেন ব্রাহ্মণপাড়ার মানুষের কাছে শুধু কেনাবেচার স্থান নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir