প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Jan 2026, 8:43 PM
ম্যাক্রোঁকে শান্তি বোর্ডে আনতে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
এফএনএস বিদেশ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘বোর্ড অব পিস’-এ যুক্ত করতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘বোর্ড অফ পিস’ উদ্যোগে যোগদানে উৎসাহিত করার প্রচেষ্টা হিসেবে এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট প্রস্তাবিত বোর্ডে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চান। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন, সে কি সত্যিই এমন বলেছে? যাই হোক, কেউই তাকে চায় না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতা ছাড়বে। তিনি আরও যোগ করে বলেছেন, “আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবো, তখন সে বাধ্য হয়েই যোগ দেবে, আর না দিলেও আমার কোনও সমস্যা নেই। ম্যাক্রোঁর এক সহযোগী জানিয়েছেন, এলিসে প্রাসাদ ট্রাম্পের মন্তব্য নোট করেছে এবং স্পষ্ট করে বলেছেন, কোনো তৃতীয় দেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে শুল্ক হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। ফরাসি ওয়াইন ও স্পিরিটস রপ্তানিকারকদের সংগঠন এফইভিএস-এর চেয়ারম্যান গ্যাব্রিয়েল পিকার্ড রয়টার্সকে বলেছেন, নতুন হুমকির আগেই আগের বাণিজ্যিক ব্যবস্থার কারণে গত বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের কার্যক্রমে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ফরাসি ওয়াইন ও মদের সবচেয়ে বড় বাজার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ফরাসি ওয়াইন ও মদের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩.৮ বিলিয়ন ইউরো। উল্লেখ্য, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ওয়াইন ও মদের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। গত গ্রীষ্মে স্কটল্যান্ডে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর ফ্রান্স এই শুল্ক শূন্যে নামিয়ে আনার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...