প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:52 AM
কুমিল্লা-৬ এ দাঁড়িপাল্লা প্রতীক পেলেন কাজী দ্বীন মোহাম্মাদ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বুধবার (২১ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান এর নিকট থেকে প্রতীক গ্রহণ করেন তিনি।
প্রতীক গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ এবং শ্রমিক কল্যাণ মহানগরের সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রতীক পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “আজ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছি। আগামী কাল থেকে নিয়ম অনুযায়ী প্রচারণা শুরু হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়ম ও বিধি মেনে সামনের লড়াই চালিয়ে যাব।” তিনি আরও বলেন, “এই আসনের জনগণ ন্যায়, উন্নয়ন ও জবাবদিহিমূলক রাজনীতি চায়। দাঁড়িপাল্লা সেসব মূল্যবোধের প্রতীক।”
প্রতীক গ্রহণের পর তিনি সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ভোটে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এদিকে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) দুপুর দুইটায় কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হবে বৃহৎ নির্বাচনী সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ সফিকুর রহমান।
নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন,
“এই সমাবেশ হবে ঐতিহাসিক। কুমিল্লাু৬ এ জনসমর্থনের শক্তি ও বার্তা দেশব্যাপী পৌঁছে দিতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...