প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:55 AM
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণের পাশাপাশি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ এবং পরিবেশ সচেতনতা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আতিকুর রহমান। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ মিয়া, অন্যান্য সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন,“শিশুদের সুস্থ ও মেধাবী করে গড়ে তুলতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিয়মিত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করলে শিশুদের শারীরিক বৃদ্ধি যেমন ভালো হয়, তেমনি পড়াশোনার প্রতিও তাদের মনোযোগ বাড়ে। সরকার শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, স্কুল মিল্ক ফিডিং তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে ইউএনও মাহমুদা জাহান মাধবপুর ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...