প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:19 AM
সিরাতচর্চার মাধ্যমেই আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে — ড. মোবারক হোসাইন
কাজী খোরশেদ আলম
অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বুড়িচং উপজেলার উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাু৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, ুমহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত বা জীবনচরিত্র অনুসরণই একজন আদর্শ মানুষ হওয়ার একমাত্র পথ। সমাজ ও রাষ্ট্রে নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে হলে সীরাতচর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণ সমাজকে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাইদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...