প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:29 AM
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজায় বর্ণিল আয়োজন
মহিউদ্দিন আকাশ
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস চত্বরে বিদ্যার দেবী সরস্বতীর মণ্ডপ বানানো হয়। এতে রাখা হয় বই, খাতা, কলম ও ফুলসহ পূজার সামগ্রী রাখা হয়। সনাতন শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে প্রণাম করেন। অনেকে সেখানে জ্ঞানের আশীর্বাদ করেন। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিলভাবে। পরে সবার মধ্যে প্রণামী বিতরণ করা হয়। শিক্ষক পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আহ্বাযক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মলি ধর।
কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, বর্তমান উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ ও সাবেক অধ্যাপক সমীর রঞ্জন মজুমদারসহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া ব্যক্ত করে অতিথিরা বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...