...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 26 Jan 2026, 11:43 PM

...
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ News Image

এফএনএস বিদেশ

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ এক শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারি তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে দেশটির বড় একটি অংশ কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার এবং আগামী কয়েক দিন ধরে এই ঝড় দেশটির পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে। এতে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে এবং ‘ভ্রমণ ও অবকাঠামোর ওপর ভয়াবহ প্রভাব’ কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে। খবর আল জাজিরার। গত রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত পাওয়ার আউটেজের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ১০ লাখ ৫ হাজার ৬৪১ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি অঙ্গরাজ্য। এছাড়া মিসিসিপি, টেক্সাস, লুইজিয়ানা, কেন্টাকি, জর্জিয়া, ভার্জিনিয়া ও আলাবামাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওহাইও ভ্যালি থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত ভারি তুষারপাত হতে পারে। আর লোয়ার মিসিসিপি ভ্যালি থেকে মিড-অ্যাটলান্টিক ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘বিধ্বংসী মাত্রার বরফ জমে যাওয়ার’ আশঙ্কা রয়েছে। এনডব্লিউএস-এর আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি বলেন, এটি একটি ব্যতিক্রমী ঝড়, কারণ এটি এত বিস্তৃত এলাকাজুড়ে প্রভাব ফেলছে। তিনি জানান, প্রায় ২১ কোটি ৩০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে। তিনি আরও বলেন, নিউ মেক্সিকো ও টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার মাইল এলাকাজুড়ে এর প্রভাব পড়ছে। ঝড়টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার প্রায় ২০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দেন। ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, আমরা এই ঝড়ের গতিপথ নজরে রাখছি এবং সংশ্লিষ্ট সব অঙ্গরাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি। নিরাপদ থাকুন এবং গরম থাকুন। গত রোববার ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও প্রায় ৮ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার। বড় বড় এয়ারলাইন্স যাত্রীদের হঠাৎ করে ফ্লাইট বাতিল বা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলেছে। হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম জানান, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ত্রাণসামগ্রী, কর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। নোয়েম বলেন, খুব, খুব ঠান্ডা পড়বে। তাই সবাইকে জ্বালানি ও খাবার মজুত রাখার অনুরোধ করছি। আমরা সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলা করব। তিনি আরও জানান, বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে ইউটিলিটি কর্মীরা। গত রোববার মার্কিন জ্বালানি বিভাগ একটি জরুরি আদেশ জারি করে মধ্য-আটলান্টিক অঞ্চলে বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম ইন্টারকানেকশনকে বিশেষ কিছু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু রাখার অনুমতি দেয়—যদিও তা রাজ্য আইন বা পরিবেশগত অনুমতির সীমা অতিক্রম করে। এনডব্লিউএস সতর্ক করেছে, ভারি বরফ জমার ফলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, প্রচুর গাছপালা ভেঙে পড়া এবং অত্যন্ত বিপজ্জনক বা চলাচল অযোগ্য রাস্তার পরিস্থিতি তৈরি হতে পারে।, বিশেষ করে এমন সব অঙ্গরাজ্যে, যেখানে সাধারণত এত তীব্র শীত পড়ে না। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার পরও এক সপ্তাহ পর্যন্ত প্রাণঘাতী ঠান্ডা থাকতে পারে, বিশেষ করে নর্দার্ন প্লেইনস ও আপার মিডওয়েস্ট অঞ্চলে। সেখানে বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত নেমে যেতে পারে, যা কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্টবাইট সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এই বিশাল ঝড়ের মূল কারণ হলো ‘পোলার ভর্টেক্স’ বা মেরু অঞ্চলের ঠান্ডা বায়ুর বলয়ের বিকৃতি। সাধারণত এটি গোলাকার থাকে, কিন্তু কখনো কখনো এটি লম্বাটে আকার ধারণ করে এবং বিপুল পরিমাণ ঠান্ডা বাতাস উত্তর আমেরিকার মতো বড় এলাকায় ছড়িয়ে পড়ে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের পোলার ভর্টেক্সের অস্থিরতা ও ভয়াবহ শীতকালীন ঝড়ের ঘটনা দিন দিন বাড়ছে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir