প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 26 Jan 2026, 11:44 PM
বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’
পুরনো সেই উন্মাদনা আর সানি দেওলের চেনা মেজাজে আবারও পর্দায় ফিরল ‘বর্ডার ২’। আর মুক্তির শুরুতেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে ভাসতে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। গত শুক্রবার মুক্তির দিনেই ৩৫ কোটির ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ‘বর্ডার ২’। গত শনিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। তবে গত রোববার ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল তিল ধারণের জায়গা নেই অবস্থা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি। সব মিলিয়ে তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবির সংগ্রহ ১১৫ কোটির বেশি। ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর সানি দেওল আবারও প্রমাণ করলেন, ‘মাস-এন্টারটেইনার’ হিসেবে তার বিকল্প আজও তৈরি হয়নি। তবে এবারের লড়াইয়ে সানি একা নন; ছবির উত্তাপ বাড়িয়েছেন বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ। ১৯৭১ সালে বাংলাদেশে-পাকিস্তান যুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে সামরিক শক্তিতে সাহায্য করছিল এর মাঝে পাকিস্তান ভারতের কিছু প্রদেশে হামলা করেছিল যার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে সানি দেওলকে দেখা যাচ্ছে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়, আর তরুণ ব্রিগেডে যুক্ত হয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ‘বর্ডার ২’। ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ছবি। এমনকি অনেকের ধারণা, ছবির এই দাপট অব্যাহত থাকলে আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ডও বিপদে পড়তে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...