প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:08 AM
তিতাসে পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ৪ ঘন্টা পর আ’লীগ নেতার বিএনপিতে যোগদান
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজমল সরকারের পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ৪ ঘন্টা পর বিএনপিতে যোগদান করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে কুমিল্লা-২ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করে। এর আগে দুপুর সাড়ে ১২টায় তার পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুকবুল সরকারের সভাপতিত্বে উক্ত নির্বাচনী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া প্রমূখ।
আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করা মো. আজমল সরকার জানান, বিগত দিনগুলোতে দলের বিশৃঙ্খলা পরিস্থিতি ও দেশের জনগণের সাথে অমানবিক আচরণের কারণে বিশেষ করে পদ-পদবীধারী থাকলেও দল আমাকে তেমন মূল্যায়ন করেনি এবং আমাকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তাই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...