প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2026, 9:21 AM
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতা
বিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দশমীবিহিত পূজা অর্চনার পর রাতে পার্শ্ববতী নদী খাল ও পুকুরে প্রতিমা বিসর্জন দেয়া হয়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে পূজারী মহিলাদের সিদুঁর পুষ্পাঞ্জলী অর্পন করে দূর্গাদেবীর নিকট সুখ শান্তি সমৃদ্ধি কামনা প্রার্থনার মাধ্যমে মা দুর্গদেবীকে বিদায় জানানো হয়। দুর্গা দেবীকে বিদায়ের দিন প্রতিটি মণ্ডপে পূজারী ভক্তবৃন্দের নীরবতা নিস্তব্ধতা দেখা যায়। গত ১৬ অক্টোবর হতে প্রতিটি পূজা মন্ডপে বিগত পাঁচদিন যে উৎসবমুখল পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার সরকার কর্তৃক প্রতিটি পূজা মন্ডপে ৬শত কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের বিএনপি দলীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশে মাঠে সকল স্তরের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠানের প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় ৮৬২টি পূজামন্ডপে ৫ সহস্রাধিক আনসার ভিডিপি সদস্য এবং পুলিশ এসআরবি সহআইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের কঠোর নিরাপত্তা
রক্ষায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অধিকরাত পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা জানান বলেন সরকারের আর্থিক অনুদানে সন্তোষ প্রকাশ করে বলেছেন অনুদান পেতে কোন হয়রানি হয়নি। মন্ত্রী, স্থানীয় সদস্য সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক অনুদান সুষ্ঠুভাবে প্রদান করেছেন। জেলা প্রশাসক
রোজী আকতার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর বিএনপি সভাপতি
উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মো: মোস্তা মিয়া, ওয়াসা চেয়ারম্যান আসিফুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি দলীয় স্থানীয় নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করে মণ্ডপ কমিটির এবং পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিগত বছরের ন্যায় এবার ও আজ রাতে মুরাদনগর রামচন্দ্রপুরে জেলার অধিক সংখ্যক প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও
আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুমিল্লায় এবার সাম্প্রদায়িক সম্প্রীতি মধ্য দিয়ে সুষ্ঠু ও আনন্দঘন শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য জেলা উপজেলা প্রশাসন, পুলিশ , আনজসার, এসআরবি,
বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের শারদীয় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহানগরের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা এবং সাধারণ সম্পাদক সঞ্জিত দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্ম নারায়ণ চন্দ্র সরকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...
ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আট...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জের...