প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:16 AM
কল্যাণকর রাষ্ট্র গড়ার অঙ্গীকার কুমিল্লা-৫ আসনের জামায়াত প্রার্থী ড. মোবারকের
কাজী খোরশেদ আলম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মাধবপুর বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ড. মোবারক হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের কষ্ট লাঘব সম্ভব নয়।
তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।
পথসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করে বলেন, জনগণের পাশে থেকেই তিনি ন্যায়ভিত্তিক রাজনীতি চালিয়ে যেতে চান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমানতউল্লাহ মজুমদার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...