...
শিরোনাম
১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত ⁜ ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন ⁜ প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই ⁜ তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜ গোমতীর পানি বৃদ্ধি - বন্যার আশংকা নেই পুরোনো ভিডিওতে নতুন আতঙ্ক ⁜ প্রধানমন্ত্রীর সাথে দেখা লালমাইয়ের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩জন শিক্ষকের স্বপ্ন পূরন ⁜ বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ ⁜ বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলের কৃষকরা ⁜ কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত ⁜ দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে: সংস্কৃতিমন্ত্রী ⁜ চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ⁜ বার্ডে ৬২ তম ফাউন্ডেশন কোর্স সম্পন্ন ⁜ রক্তদানে উৎসাহ দিতে চালু হলো বিশেষ টি-শার্ট প্রদান কর্মসূচি ⁜ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ ⁜ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত ⁜ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ ⁜ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম ⁜ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:04 AM

...
কুমিল্লায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা উৎসবের আমেজ নেই ভোটারদের News Image

অশোক বড়ুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ-না’ গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীসহ ২২টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও প্রচারণায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচারণা বাড়লেও সাধারণ ভোটারদের মধ্যে এখনও নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। দলীয় প্রার্থী ও তাঁদের কর্মী সমর্থকরা ভোটারদের আকৃষ্ট করার নানা  কৌশল নিলেও বিগত নির্বাচনগুলোর মতো এবারের জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে এবারের নির্বাচনে পোষ্টারের ব্যবহার নিষিদ্ধ থাকায় আসনগুলোতে নির্বাচনী আমেজ আগেরমত নেই। 

নির্বাচনী এলাকায় পাড়া-মহল্লা, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং নিজেদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রচার-প্রচারণায় বিএনপি ও জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

গত ২৫ জানুয়ারি বিকেলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লা-১১, কুমিল্লা-৬ ও কুমিল্লা-১ আসনের প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যজোটের চেয়ারম্যান ডা. শফিকুর রহমান কুমিল্লায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের ওই জনসভা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগরীর নেতা কাজী দ্বীন মোহাম্মদ। সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামী দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সময়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নির্দেশনায় ‘হ্যাুঁনা’ গণভোট অনুষ্ঠিত হবে। তবে সংসদ নির্বাচনে ভোট প্রদানের বিষয়ে প্রার্থীরা প্রচার চালালেও গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের বিষয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে। ভোটাররা সংসদ নির্বাচনে প্রতীকভিত্তিক ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটে ‘হ্যাুঁনা’ ভোট প্রদানের বিষয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে। এ কারণে সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম চালানো হচ্ছে।

সরকারি বিভিন্ন দপ্তরের সামনে ফেস্টুন, আলোকচিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিস, জেলা ও উপজেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এবার কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ...

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্...

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্...

বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন

স্পেন ২-১ বেলজিয়ামশেষ মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ভাঙার কাজটা তিনিই করবেন—এমন পণ করেই যেন বদলি নামেন ম...

প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ব...

তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই  প্রধান শিক্ষক
তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাস উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় ৫৯ শতাংশই দীর্ঘদিন ধরে...

দাউদকান্দিতে  পাঁচ আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ  পৃথক অভিযান চালিয়ে ১৬০০০ পিস ই...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
➤ ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
➤ প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
➤ তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
➤ গোমতীর পানি বৃদ্ধি - বন্যার আশংকা নেই পুরোনো ভিডিওতে নতুন আতঙ্ক
➤ প্রধানমন্ত্রীর সাথে দেখা লালমাইয়ের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩জন শিক্ষকের স্বপ্ন পূরন
➤ বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
➤ বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলের কৃষকরা
➤ কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত
➤ দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে: সংস্কৃতিমন্ত্রী
➤ চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
➤ বার্ডে ৬২ তম ফাউন্ডেশন কোর্স সম্পন্ন
➤ রক্তদানে উৎসাহ দিতে চালু হলো বিশেষ টি-শার্ট প্রদান কর্মসূচি
➤ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ
➤ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত
➤ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
➤ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম
➤ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir