...
শিরোনাম
১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত ⁜ ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন ⁜ প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই ⁜ তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜ গোমতীর পানি বৃদ্ধি - বন্যার আশংকা নেই পুরোনো ভিডিওতে নতুন আতঙ্ক ⁜ প্রধানমন্ত্রীর সাথে দেখা লালমাইয়ের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩জন শিক্ষকের স্বপ্ন পূরন ⁜ বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ ⁜ বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলের কৃষকরা ⁜ কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত ⁜ দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে: সংস্কৃতিমন্ত্রী ⁜ চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ⁜ বার্ডে ৬২ তম ফাউন্ডেশন কোর্স সম্পন্ন ⁜ রক্তদানে উৎসাহ দিতে চালু হলো বিশেষ টি-শার্ট প্রদান কর্মসূচি ⁜ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ ⁜ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত ⁜ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ ⁜ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম ⁜ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:05 AM

...
খালেদা জিয়া মৃত্যুর আগে বাংলাদেশের গণতান্ত্রিক বিজয় দেখে গেছেন-আবুল কালাম News Image

আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৮জানুয়ারী) সকাল ১০টা থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগের পর বিকাল ৩টায় নাথের পেটুয়া ঈদগাঁ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আবুল কালাম। এসময় তিনি বলেন -বিগত ২৬বছর বিএনপির রাজনীতি করে আসছি। দলের প্রয়োজনে যখন যেখানে দায়িত্ব দিয়েছে, সততার সাথে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দীর্ঘ পরীক্ষা নিরিক্ষার পর দল যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছেন, আপনাদের সকলের ভোট ও সহযোগিতা নিয়ে যদি আমি সংসদে যেতে পারি।

তৃণমূলের নেতা কর্মী ও জনগণের চাহিদার আলোকে উন্নয়নসহ সকল কার্যক্রম পরিচালনা করবো। তিনি বলেন -বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা করেছেন "আই হ্যাভ এ প্লান "।ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে।যার মধ্যে থাকবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড,পল্লী ক্লিনিক, উন্নত শিক্ষা, সৎ যোগ্য জনপ্রতিনিধি ও যোগাযোগ ব্যবস্থা প্রমুখ। তিনি আরো বলেন- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার এবং দলীয় নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার ও নির্যাতন করেছে।তা পৃথিবীর ইতিহাসে এক বিরল বিষয়। কিন্তু মহান আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর আগে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক বিজয় দেখার সুযোগ করে দিয়েছেন এবং তাঁর জানাযার নামাজ

বিশ্বের সবচেয়ে বড় জানাযা হিসাবে অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম বলেন-আগামী ১২ ফেব্রুয়ারি যদি আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হই এবং আমার দল বিএনপি সরকার গঠন করে, তাহলে মনোহরগঞ্জকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে আমি বদ্ধ পরিকর। সর্বোপরি কথা হলো সবাইকে নিয়ে সাম্যের লাকসাম- মনোহরগঞ্জ প্রতিষ্ঠা করবো। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সহ সভাপতি জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ,নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ প্রমুখ।

নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুদ্দিন মাহমুদ লিটন,ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুন্নবী । এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ...

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্...

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্...

বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন

স্পেন ২-১ বেলজিয়ামশেষ মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ভাঙার কাজটা তিনিই করবেন—এমন পণ করেই যেন বদলি নামেন ম...

প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ব...

তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই  প্রধান শিক্ষক
তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাস উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় ৫৯ শতাংশই দীর্ঘদিন ধরে...

দাউদকান্দিতে  পাঁচ আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ  পৃথক অভিযান চালিয়ে ১৬০০০ পিস ই...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
➤ ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
➤ প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
➤ তিতাসে ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
➤ গোমতীর পানি বৃদ্ধি - বন্যার আশংকা নেই পুরোনো ভিডিওতে নতুন আতঙ্ক
➤ প্রধানমন্ত্রীর সাথে দেখা লালমাইয়ের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩জন শিক্ষকের স্বপ্ন পূরন
➤ বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
➤ বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলের কৃষকরা
➤ কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত
➤ দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে: সংস্কৃতিমন্ত্রী
➤ চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
➤ বার্ডে ৬২ তম ফাউন্ডেশন কোর্স সম্পন্ন
➤ রক্তদানে উৎসাহ দিতে চালু হলো বিশেষ টি-শার্ট প্রদান কর্মসূচি
➤ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ
➤ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত
➤ কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
➤ আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম
➤ পেনাল্টি মিসের জন্য রেফারিকে দোষ দিলেন এমবাপে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir