প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:06 AM
বিএনপি প্রার্থী জসিমের পক্ষে ধানের শীষের প্রচারণায় আসিফ আকবর
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে আয়োজিত বিএনপির গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগ শেষে আসিফ আকবর বলেন, প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ—আমি আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং জসিম উদ্দিন জসিম ভাইকে বিজয়ী করবেন। আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং সারা দেশজুড়ে ধানের শীষের জন্য ভোট চাইব।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম বলেন, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আমার নির্বাচনী এলাকায় এসে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন—এটি আমাদের জন্য অনুপ্রেরণার। সাধারণ ভোটারদের মাঝে তার উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি হয়েছে। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমানত খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিকুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...