প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:17 AM
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুরে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন
মাহফুজ নান্টু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৭৫০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার দমন এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি বিশেষ ভূমিকা পালন করবে। সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনে কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
অধিনায়ক জানান, নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় ন্যূনতম দুইটি করে এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় তিনটি করে প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৪৭টি প্লাটুনে বিভক্ত ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকালীন নিরাপত্তা তদারকিতে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে। প্রতিটি প্লাটুনে বডি ওয়ার্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি
মাহফুজ নান্টু উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রব...
নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা
আয়েশা আক্তারআগামী সপ্তাহ থেকে শুরু হবে নিবন্ধন; ভুয়া লাইসেন্স প্লেটে থাকবে কঠোর ব্যবস্থা, যানজট ও দু...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত...
কুবি প্রতিনিধি :শিক্ষার্থীদের জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রভ...
মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা...
বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি
কাজী খোরশেদ আলমকুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর বিদ্যূৎ কেন্দ্রে সিলেট জেলার শাহজীবাজার থেকে ২৩০...
ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অ...