প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:04 AM
কুবির ভর্তি পরীক্ষা উপলক্ষে গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রম
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক ও শৃঙ্খলামূলক কার্যক্রম পরিচালনা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (৩০ জানুয়ারি) কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটির স্বে”ছাসেবকেরা বিভিন্ন স্থানে সহযোগিতামূলক কার্যক্রম চালান।
আয়োজকদের সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের ভোগান্তি— কমাতে পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ¯েচ্ছছাসেবক মোতায়েন করা হয়। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য ছেলে ও মেয়েদের পৃথক ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয়। জরুরি পরি¯ি’তিতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চালু রাখা হয় বাইক সার্ভিস।
এ ছাড়া ভর্তি পরীক্ষার দিন কান্দিরপাড়, টমছম ব্রিজ, আশরাফপুর, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে স্বে”ছাসেবকেরা দায়িত্ব পালন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থাপন করা হয় তথ্য ও সহায়তা বুথ।
ভর্তি পরীক্ষা সমন্বয়ক দেওয়ান ইরফান আহমেদ বলেন, ‘আমাদের চেষ্টা ছিল কোনো পরীক্ষার্থী যেন বিড়ম্বনার শিকার না হয় এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য বা¯—বায়নের চেষ্টা করেছি।’
গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সেবার মাধ্যমে মানুষের পাশে থাকাই গাউসিয়া কমিটির মূল লক্ষ্য। এই কার্যক্রমে যুক্ত সব স্বেচ্ছাসেবকের প্রতি আমরা কৃতজ্ঞ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...