...
শিরোনাম
নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি ⁜ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ⁜ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার ⁜ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ⁜ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী ⁜ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন ⁜ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ⁜ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ⁜ কলা গাছের সাথে শত্রুতা!! ⁜ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু ⁜ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:03 AM

...
কুবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৭.৪২ শতাংশ News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ। আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৮২১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৫১৫ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৭৭৬ জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ' এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৬,৩৩৬ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১,২৪১ জন।'

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ' গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।' প্রসঙ্গত, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ বছর আসনপ্রতি ‘বি’ ইউনিটে প্রতিদ্বন্দ্বিতা করবে ৯৬ জন এবং ‘সি’ ইউনিটে ৬৪ জন শিক্ষার্থী।

জানা যায়, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকাল ৩টায় ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, কলা মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে ৯৬ জন শিক্ষার্থী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। এতে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জন শিক্ষার্থী। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের  সাংবাদিকদের  মতবিনিময়
নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লা...

ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি...

সজিব মাহমুদ।।  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রা...

জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত জুলাই মাস...

ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয়...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি, মাদক সেবনের দ...

লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী...

​নিজেস্ব প্রতিবেদক২০২৩ সালের ২৬ আগস্ট। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর ২টা। কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর...

ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
➤ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
➤ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
➤ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
➤ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
➤ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী
➤ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন
➤ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির
➤ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
➤ কলা গাছের সাথে শত্রুতা!!
➤ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু
➤ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir