প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:11 AM
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগর ভবন মিলনায়তনে এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। পরিষদের উপদেষ্টা নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া ৫৭ জনের নাম ঘোষণা করেন। কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সভাপতি মোঃ আবদুল করিম, সহ-সভাপতি মোঃ জামাল খাঁ, সহ-সাধারণ সম্পাদক আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন) প্রমুখ।
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের কমিটিতে মোহাম্মদ আলী খাঁনকে সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন মোঃ নুরু মিয়া, সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আল আমিন রাসেল, মোঃ মিজানুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, মুশফিকুর রহমান সিহাব, মো. আনিছুর রহমান। সহ- সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ হাছান বসরী চয়ন, মোঃ হাবিবুর রহমান, মোঃ নাজিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ নজির মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পী, প্রচার সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান (আক্তার), সহ- প্রচার সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান সাকিল, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ভূঁইয়া (সুজন), আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুল মতিন বিলাস, সহ- আইন বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ- শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন স্বপন,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, শ্রমিক কল্যাণ বিষয়ক মোঃ আবদুল করিম (কামাল), সহ- শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ মামুন হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ ফয়সাল, সহ- ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরন্নবী সোহেল, উপ- সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউসুফ খাঁন, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সাদ্দির আল রশিদ নাবিল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাছির, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ রওশন আক্তার রেখা, সহ- মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ রাজিয়া সুলতানা বিথী। কার্যনির্বাহী সদস্য পদে আছেন মোঃ কামাল খাঁ, মোঃ মাহমুদুল হাসান মামুন, মোঃ ইমন, মোঃ সোলেমান, সোহরাবুল ইসলাম রাহাদ, মোঃ মাশফিক আলম, মোঃ মনির হোসেন,
মোঃ মাহবুব, মোঃ কামরুল ইসলাম, মোঃ আবদুর রউফ, মোঃ মনির হোসেন, মোঃ রাজু, আবদুল কাদের, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আনিছ, মোঃ জুয়েল,মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ আলা উদ্দিন, সৈয়দ রেজাউল করিম বাবু, মোঃ হাসান,
রথীন্দ্র চন্দ্র রায় সোহাগ, নন্দিতা বালা বসু, মোঃ জাহাঙ্গীর, মোঃ রফিক।
প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, আমরা ঐক্য থাকলে নগরবাসী সঠিক সেবা যথাযথ ভাবে পাবে। কেউ কোন দলের প্রতি প্রভাবিত হবেন না। সামনে নির্বাচন আমদের কোন প্রতীকের প্রচারণায় থাকার সুযোগ নেই। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই।
সমাপনী বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতি, ওয়ার্ড সচিব ফোরাম, কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদসহ যে সকল কমিটি আছে সবাই সবাইকে সহযোগিতা করবো, মিলেমিশে কাজ করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...