...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:21 AM

...
নবীনগরে সরিষা ধনিয়া ফুলে গুঞ্জন উৎপাদিত হচ্ছে প্রাকৃতিক মধু News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চলতি মৌসুমে সরিষা ও ধনিয়া চাষকে কেন্দ্র্র্র করে ব্যাপকভাবে বিস্তৃৃত হয়েছে মৌচাষ কার্যক্রম। সরিষা ও ধনিয়া ফুলের নির্যাস থেকে উৎপাদিত হচ্ছে উন্নতমানের প্রাকৃতিক মধু, যার বাজার মূল্য দাঁড়াচ্ছে প্রায় এক কোটি টাকা। কৃষি ও মৌচাষ—এই দুইয়ের সমন্বয়ে নবীনগর উপজেলায় তৈরি হচ্ছে সম্ভাবনাময় একটি লাভজনক খাত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় প্রায় ৪ হাজার ১০৫ হেক্টর জমিতে সরিষা এবং ৫২৫ হেক্টর জমিতে ধনিয়ার আবাদ হয়েছে। এসব ফসলের ফুলে পর্যাপ্ত পরাগ ও নির্যাস থাকায় মৌচাষের জন্য অত্যন্ত উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে স্থাপন করা হয়েছে প্রায় ২ হাজার ২০৫টি মৌবক্স। এসব মৌবক্স থেকে চলতি মৌসুমে কমপক্ষে ২৫ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। মৌচাষ শুধু মধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, মৌমাছির মাধ্যমে পরাগায়ন বৃদ্ধির ফলে বিভিন্ন ফসলের ফলন ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। সরিষা, লিচু, তিল, সূর্যমুখী, ধনিয়া, শাকসবজি ও ফলজাতীয় ফসলে মৌমাছির উপস্থিতি পরাগায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এতে ফুল ঝরে পড়ার হার কমে, ফল ধারণ বৃদ্ধি পায় এবং বীজের আকার ও ওজন উন্নত হয়। অনেক ক্ষেত্রে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, যেসব এলাকায় পরিকল্পিতভাবে মৌবক্স স্থাপন করা হয়েছে, সেখানে সরিষা, ধনিয়া ও সবজি ফসলে ফলন তুলনামূলক বেশি পাওয়া গেছে। বিশেষ করে সরিষার মাঠে মৌমাছির উপস্থিতিতে গড়ে বিঘা প্রতি ৪০ থেকে ৫০ কেজি সরিষা উৎপাদন বেশি হয়। মৌমাছি প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করার সময় পরাগায়ন করে ফলে উৎপাদন বৃদ্ধি পায়। একই সঙ্গে মৌচাষ ও ফসল উৎপাদনের সমন্বিত ব্যবস্থাপনা কৃষকের দ্বিমুখী আয় নিশ্চিত করছে। স্থানীয় পর্যায়ে নিরাপদ ভেজালমুক্ত মধু প্রাপ্তিতে সহজলভ্য হচ্ছে। সরেজমিনে দেখা যায়, রছুল্লাবাদ, সাতমোড়া, শ্রীরামপুর, জিনদপুর, শ্যামগ্রাম ও রতনপুর ইউনিয়নের বিস্তীর্ণ সরিষা এবং ধনিয়ার মাঠে সারিবদ্ধভাবে মৌবক্স বসানো হয়েছে। হলুদ রঙের সরিষা ক্ষেতে শত শত মৌমাছির গুঞ্জনে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। সরিষা ও অন্যান্য ফসলের ফুল থেকে নির্যাস সংগ্রহ করে মৌমাছিগুলো মৌবক্সে ফিরে আসছে, যা মধু উৎপাদন করছে। মৌচাষ উদ্যোক্তা আনিস জানান, তিনি গত দুই দশক ধরে নিয়মিত মৌচাষ করে আসছেন। এই সময়ে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি অনেক তরুণ ও আগ্রহী কৃষককে মৌচাষে প্রশিক্ষণ দিয়ে এই পেশায় যুক্ত করেছেন। তার মতে, মৌচাষ কম খরচে অধিক লাভজনক একটি উদ্যোগ, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কালঘোড়া গ্রামের কৃষক ফয়সাল আব্বাস জানান, চলতি বছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি প্রথমবারের মতো মৌচাষ শুরু করেন। সরকারি প্রাণাদনার অংশ হিসেবে তিনি ৫টি অত্যাধুনিক মানের মৌবক্স ও মৌকলোনি পেয়েছেন। ইতোমধ্যে তিনি প্রায় ৫০ কেজি মিশ্র মধু সংগ্রহ করেছেন এবং তা বাজারে বিক্রিও করেছেন। এতে তিনি আশাবাদী যে ভবিষ্যতে মৌচাষের পরিধি আরও বাড়াতে পারবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, মৌমাছি শুধু ফুলের নির্যাস থেকে মধু সংগ্রহই করে না, একই সঙ্গে পরাগায়নের মাধ্যমে সরিষাসহ অন্যান্য ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। ফলে একদিকে কৃষকের ফসল উৎপাদন বাড়ে, অন্যদিকে মধু উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য তৈরি হয় অতিরিক্ত আয়ের সুযোগ। তিনি আরও বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে মৌচাষ সম্প্রসারণে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন বলেন, পরিকল্পিতভাবে মৌচাষ সম্প্রসারণ করা গেলে নবীনগর উপজেলায় মধু উৎপাদন একটি টেকসই ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


 



 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir