প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Feb 2026, 8:44 PM
রাজনীতি, প্রেম ও নির্বাচনী গল্পে ‘ঢাকা ২৬’
এফএনএস বিনোদন:
সমসাময়িক রাজনীতির টানাপোড়েন আর ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ঢাকা ২৬’। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই রাজনৈতিক থ্রিলার নাটকটি শিগগিরই এটিভি ইউএসএ-র পর্দায় আসতে যাচ্ছে। ক্ষমতার লড়াই, আনুগত্যের দ্বন্দ্ব আর প্রেমের সংঘাত মিলিয়ে নাটকটি তৈরি হয়েছে টানটান উত্তেজনার আবহে। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দুই কর্মীকে ঘিরে। কে নেতার সবচেয়ে কাছের মানুষ হবে, কে নিজের কর্মদক্ষতা প্রমাণে এগিয়ে থাকবে, সেই অঘোষিত প্রতিযোগিতাই তাদের সম্পর্ককে ঠেলে দেয় দ্বন্দ্বের পথে। প্রতিদিনের রাজনৈতিক হিসাব-নিকাশের ভেতরেই জমে ওঠে বিরোধ। এই দ্বন্দ্ব আরও তীব্র হয় একজন নারীকে কেন্দ্র করে। সেই নারী দুই কর্মীর একজনকে ভালোবাসলেও অন্যজন তা মেনে নিতে পারে না। একদিকে রাজনীতির চাপ, অন্যদিকে প্রেমের জটিলতা মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমস্যা মেটাতে প্রভাবশালী নেতাও নানা চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হন। এর পরই ঘটে যায় এক চূড়ান্ত ঘটনা, যা গল্পকে নিয়ে যায় সম্পূর্ণ নতুন দিকে। এশা রহমানের প্রযোজনায় ‘ঢাকা ২৬’-এ অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ আরও অনেকেই। নাটকটিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। জানুয়ারির শেষদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, “রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই নাটকের গল্পটাও খুব টেনে নেওয়ার মতো। দর্শকদেরও ধরে রাখবে বলে বিশ্বাস করি।”
অভিনেত্রী তাসনুভা তিশা জানান, “গল্পটা খুবই সমসাময়িক ও প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।” রাজনীতি, প্রেম আর ক্ষমতার সংঘাতকে এক সুতোয় গেঁথে নির্মিত ‘ঢাকা ২৬’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...