প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 7 Feb 2026, 8:46 PM
ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা ছিল একটি ভালো শুরু এবং সংলাপ আগামীদিনে আরও চলবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শেষে এ মন্তব্য করেছেন আরাঘচি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আরাঘচি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনার পর আরাঘচি বলেন, যেকোনও সংলাপের জন্য হুমকি ও চাপ থেকে বিরত থাকা জরুরি। ইরান কেবল পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা করে; অন্য কোনও বিষয় আলোচনার বিষয় নয়। তবে দুই পক্ষই ইরানের দীর্ঘদিনের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানে আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্র চায় আলোচনার পরিধি বাড়াতে। গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোতে সমর্থন এবং দেশের ভেতরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা চায়। ইরানপন্থী এক কূটনীতিকের মতে, আলোচনায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিজস্ব অধিকার বজায় রাখার ওপর জোর দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হয়নি। একই সঙ্গে, তেহরান ইউরেনিয়ামের মাত্রা ও বিশুদ্ধতা নিয়ে আলোচনা এবং আঞ্চলিক কনসোর্টিয়ামের মতো বিকল্প সমাধানের জন্য নমনীয়তা দেখিয়েছে। বিনিময়ে ইরান দ্রুত ও কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিশেষ করে ব্যাংকিং ও তেল খাতে শিথিল এবং মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবি জানিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আলোচনা খুবই গুরুতর হিসেবে আখ্যায়িত করেন। তেহরান ও যুক্তরাষ্ট্র উভয়কেই ফলাফল পর্যালোচনা করতে হবে। তবে শুক্রবারে যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত ১৫টি প্রতিষ্ঠান ও ১৪টি জাহাজে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রয়টার্সের সংবাদে আরও উল্লেখ্য করা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত পুনরায় ছড়িয়ে পড়তে পারে, যা পুরো তেলসমৃদ্ধ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। যদিও ইরান শান্তিপূর্ণ সমাধানের পক্ষের, তবু উভয় পক্ষের সামরিক হুমকি পরিস্থিতিকে এখনও উত্তপ্ত করে রেখেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...