প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Feb 2026, 11:18 PM
ব্যতিক্রমী একক গান গাইলেন হাবিব
প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে ফিরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। গতকাল শুক্রবার দুপুরে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। জানা গেছে, ঈদের ইত্যাদির গানগুলো যাতে দর্শকদের কাছে ভিন্নধর্মী ও চিত্তাকর্ষক মনে হয়, সেজন্য প্রতিবারই শিল্পী নির্বাচন ও নির্মাণে বিশেষ বৈচিত্র্য রাখা হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে হাবিব একটি ব্যতিক্রমী একক গান গেয়েছেন। পোস্টে হানিফ সংকেতের দেওয়া তথ্যমতে, হাবিবের গাওয়া এই নতুন গানটির শিরোনাম ‘বুঝি নাই তো আগে’। গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। একদল যন্ত্রশিল্পী নিয়ে ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে গানটি পরিবেশন করেছেন তিনি। শুটিংয়ের সময় মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা গানটির সুর ও কথার সাথে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন, একবার শুনেই অনেকে শিল্পীর সাথে ঠোঁট মিলিয়েছেন। নির্মাতার আশা, এবারের ঈদে হাবিবের এই গানটি বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতাদের মুখে মুখে ফিরবে। গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...