প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Feb 2026, 11:19 PM
প্রকাশ পেলো ‘বনলতা এক্সপ্রেস’-এর পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত আসন্ন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। এরই মধ্যে প্রকাশ পেল নব্বই দশকের আবহে সিনেমার পোস্টার। গত বৃহস্পতিবার পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। “বনলতা এক্সপ্রেস”-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?’ পোস্টার প্রকাশ করে তানিম নূর লেখেন, ‘বনলতা এক্সপ্রেস’র অফিশিয়াল পোস্টার। ‘উৎসব’ টিমের পক্ষ থেকে। ‘বনলতা এক্সপ্রেস’ আসছে এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে!’ পুরোনো দিনের আবহে বানানো এই পোস্টারে লেখা ছিল, ‘এটি কেবল একটি সাধারণ গল্প নয় বরং ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।’ চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্টপ্রোডাকশন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...