প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:54 AM
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী মো. জাকির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন বাকশিমুল গ্রামের মো. জহিরুল ইসলাম, বাবুল হোসেন, আবুল হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, তরিকুল ইসলাম, এয়াসিন, আব্দুল জলিল, আলামিন ও মো. রনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকশিমুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জহিরুল ইসলাম, বাবুল, আবুল হোসেন, নজরুল ইসলাম, মোশারফসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল জাকির হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন বাদী। হামলার সময় জাকির হোসেনের মা জোহরা বেগম বাধা দিতে গেলে হামলাকারীদের হাতে তিনি আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ কবির হোসেন অভিযোগ করেন, ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাই জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ভাঙচুর করা বাড়িঘর ও মালামাল লুটপাট করে দখলে নিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...