...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক ⁜ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক! ⁜ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের ⁜ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও! ⁜ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল ⁜ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ⁜ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী ⁜ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন ⁜ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা ⁜ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী ⁜ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব ⁜ বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন ⁜ জামিন পাননি, কুসিকের সাবেক কাউন্সিলর মনি কারাগারে ⁜ কসবায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ; ⁜ ‘সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিন জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:06 AM

...
প্রধানমন্ত্রীর কাছে অপরাধী চক্রের বিরুদ্ধে সুবিচারের দাবি মওদুদ আবদুল্লার News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ এনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সুবিচার কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি দাবি করেছেন, প্রায় এক যুগ ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হলেও তাদের তৎপরতা এখনো বন্ধ হয়নি।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত চক্রটি প্রকাশ্যে বিভিন্ন ছদ্মবেশে মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। অনেক সময় তাদের মোটরসাইকেলে নাম্বার প্লেট থাকে না এবং তারা মুখে কালো মাস্ক ও লাল-কালো হেলমেট পরে চলাচল করে। চক্রটির সঙ্গে ভাড়া করা বখাটে, ছিনতাইকারী এবং কিছু নারী সদস্যও জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জি আর ও সি আর মামলা চলমান রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০, তারিখ: ১৪ নভেম্বর ২০২৪) এবং অপর একটি দস্যুতা মামলার এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২, তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, ২০১৭ সালের ৩ মে থেকে শুরু করে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি একাধিক জিডি করেছেন। তিনি দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার বাধা, চাঁদা দাবি, হামলা, অস্ত্র প্রদর্শন ও মারধরের শিকার হয়েছেন। এক ঘটনায় হেলমেটধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার পথরোধ করে তাকে আহত করে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া দুই আসামির পরও অপরাধচক্রের অন্য সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। এ ছাড়া তারা কখনো কখনো নিজেদের প্রশাসনের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধেও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিরাপত্তা চেয়ে গত ১ মার্চ ২০২৬ তারিখে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অনলাইন জিডি (নম্বরু২৬) করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে, যার রিসিভড ডকেট নম্বর ৩৪৩৯ (ই-তথ্য কেন্দ্র)। একই তারিখে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়েও একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয় (রিসিভড স্মারক নম্বর: ১৫৭০/এম)।

মানবাধিকার কর্মী ও “মানবাধিকার খবর” পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা উদ্বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “কিছু আসামি স্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তারে সময় লাগছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হলে নাগরিক নিরাপত্তা এবং আইনের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণ...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে অভিযান চালিয়...

চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশ...

সুজন মজুমদার, কুমিল্লাসরকারি চাকরির ১৬তম গ্রেডের একজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। চাকরিত...

চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদকের বিরুদ্...

শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে বুড়িচং সড়কের পালপাড়া পর্যন্ত অংশটি এখন যেন এক ভয়াবহ...

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

জাহিদ পাটোয়ারীইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে এক গ্রাহকের একাউন্ট থে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
➤ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
➤ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
➤ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
➤ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল
➤ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী
➤ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
➤ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন
➤ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা
➤ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী
➤ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
➤ বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন
➤ জামিন পাননি, কুসিকের সাবেক কাউন্সিলর মনি কারাগারে
➤ কসবায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ;
➤ ‘সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিন জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir