...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:08 AM

...
ব্রাহ্মণপাড়ার শশীদলে আপন ভাতিজার মারধরে বৃদ্ধ চাচা আহত News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সস্পত্তিগত বিরোধের জেরে আপন বৃদ্ধ চাচাকে মারধর করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের মানরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্তরা হলেন, আহত হাফিজুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম (বাচ্চুর) ছেলে আবুল কালাম আজাদ শামীম। তিনি বর্তমানে সিলেট জজ কোর্টে জি.আর.ও হিসেবে কর্মরত।

হামলায় নির্দেশদাতা হিসেব অভিযুক্ত করা হয়েছে ৪ নং শশীদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (৭৫) কে। তিনি মৃত বজলুর রহমানের ছেলে ও আহত হাফিজুল ইসলামের আপন ভাই। আরেকজন নারায়ণপুর গ্রামের মৃত রেয়াছত আলীর ছেলে মো. বিল্লাল হোসেন। অভিযোগ সূত্রে ভুক্তভোগী হাফিজুল ইসলাম উল্লেখ করেন, তিনি স্ত্রীকে নিয়ে দীর্ঘ দিন কুমিল্লার কাপ্তানবাজারে বসবাস করে আসছেন। আর চাকরির সুবাদে তার ছেলেরা থাকেন ঢাকায়।

তাই তিনি মাঝে মধ্যে বাড়িতে এসে তার পৈত্রিক সম্পত্তি দেখাশোনা করেন। তবে অভিযুক্ত আবুল কালাম আজাদ শামীম বিভিন্ন সময় তার গাছ-গাছালি অন্যায়ভাবে কেটে নেন। ঘটনার দিন (৬ মার্চ) সকালে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন তাদের যৌথ মালিকানাধীন পুকুর থেকে ১০-১২ মণ মাছ ধরে নিয়ে গেছেন শামীম। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে তাকে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে সজোরে আঘাত করেন তারই আপন ভাতিজা শামীম। এতে গুরুতর আহত হন হাফিজুল। তার শরীরের বিভিন্ন অংশসহ চোখ ফুলে যায়।

এ বিষয়ে আহত হাফিজুল ইসলামের ছেলে নাজমুল হাসান জানান, অভিযুক্ত শামীম আমার বৃদ্ধ বাবার আপন ভাতিজা। সে বর্তমানে সিলেট জজ কোর্টে জি.আর.ও হিসেবে কর্মরত। ছুটিতে এসে আমার বাবাকে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে আহত করে। এর সরাসরি নির্দেশদাতা ৪ নং শশীদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।

নাজমুল বলেন, মূলত বিগত অনেক বছর যাবত আমার চাচা ও চাচাত ভাইয়েরা আমাদের ওপর আর্থিক ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে আসছেন। যাতে করে আমরা এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই।

সর্বোপরি একমাস আগে তিনি তার বাড়ির কাজের লোক বিল্লালকে দিয়ে আমাদের বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেন। আমাদেরকে প্রতিনিয়ত নানা হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তার আরেক ছেলে (নিজামুল ইসলাম দিদার) কে অনেকবার ফোনে যোগাযোগ করার পরও কোনো সমাধান না পাওয়ায়, আজকে আমার বাবাকে নিয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করতে বাধ্য হই। আমরা এ ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার দাবি করছি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন। সাংবাদিকদের তিনি জানান, মাছ বণ্টন ও সম্পত্তিগত বিরোধের জেরে মানরা গ্রামের বৃদ্ধ হাফিজুলকে মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া। অবশ্য অভিযুক্ত সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir