...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:21 AM

...
নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক বিভিন্ন হাসপাতালে সংযুক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জোড্ডার গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল এবং ২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৯জন চিকিৎসক বছরের পর বছর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর, শহীদ সোহরাওয়ার্দী, নিটোর আই. সি. ইউ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত থাকায় নাঙ্গলকোটবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে ২জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ঢাকার নিটোর আই. সি. ইউ বিভাগ এবং সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সংযুক্ত  থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মহিলাদের সিজারিয়ান অপারেশনসহ ছোট-খাট অপারেশন কার্যত বন্ধ রয়েছে।  

বিশেষ করে তৃণমূল স্বাস্থ্যসেবায় নিয়োজিত বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ পারিজা তুন নুর পারিজাত প্রায় ৫বছর থেকে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে এবং দৌলখাঁড় ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল মাওয়া এক বছর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত থাকায় তৃণমূল এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জয়নুল আবেদীন গত ২৪ ফেব্রুয়ারী কুমিল্লা সিভিল সার্জন বরাবরে উপজেলায় চিকিৎসক সংকটে  চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সংযুক্তি আদেশ বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করে চিঠি দিয়েছেন।

সংযুক্ত চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল  অফিসার ডাঃ সিফাত আরেফিন।  ২০২০ সালের ৮জুলাই থেকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্তিতে কর্মরত আছেন।  দৌলখাঁড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল মাওয়া। তিনি ২০২৫ সালের ২ ফেব্রুয়ারী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত আছেন। বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের  মেডিকেল অফিসার ডাঃ পারিজা তুন নুর পারিজাত। তিনি ২০২১ সালের ৫ মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা চৌধুরী । তিনি ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের এসি আর শাখায় সংযুক্ত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুর উদ্দিন খন্দকার। তিনি ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে মাহখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখা সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট  (মেডিসিন) ডাঃ মোঃ মহিউদ্দিন। তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডাঃ টি এম ফাহাদ নাছিফ। তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারী থেকে ঢাকার নিটোর আই. সি. ইউ বিভাগে সংয্ক্তু আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডাঃ মোঃ আকতার হোসেন। তিনি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী থেকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার মুনিয়া। তিনি ২০২৫ সালের ১৬ অক্টোবর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত আছেন।

বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা দৌলতপুর গ্রামের ছালেহা বেগম বলেন, বাঙ্গড্ডা স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার থাকার কথা শুনলেও কখনো এখানে মেডিকেল অফিসারকে বসতে দেখিনি। ডাক্তার থাকলেও অন্য হাসাপাতালে সংযুক্ত থাকায় এলাকাবাসী ডাক্তারের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গর্ভবর্তী মহিলা আফসানা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের ব্যবস্থা থাকলেও অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হচ্ছে না। এতে করে সরকারি হাসপাতালে আসা গরীব গর্ভবতী মহিলারা সিজারিয়ান অপারেশনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন, ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোহারুয়া ২০শষ্যা হাসপাতাল এবং দু‘টি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে  কর্মরত চিকিৎসকরা দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্ত থাকায় এলাকাবাসীর স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। তাই তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করেছি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir