প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:20 AM
ঈদ সামনে রেখে কুমিল্লায় ফিটিং ও অল্টারেশন কাজে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ঈদে নতুন পোশাক তৈরির দর্জি কারিগরদের কাজের চাপ কিছুটা কম হলেও কাটিং-ফিটিং কারিগরদের দম ফেলার ফুসরত নেই। ঈদে তৈরি পোশাকের চাহিদা বেশি থাকায় ফিটিং কারিগরদের কাজের চাপও বেশি। দিনরাতে সমানতালে কাজ করছেন তারা। বিশেষ করে জেন্টস টেইলার্সের আগের ব্যস্ততার জায়গাটি এখন দখল করে নিয়েছে কুমিল্লা নগরীর বিভিন্ন মার্কেটের কাটিং-ফিটিং দর্জি দোকানগুলো।
ঈদ উৎসবকে সামনে রেখে কুমিল্লায় কাটিং-ফিটিং দর্জি দোকানগুলোতে তৈরি নতুন পোশাক বড়-ছোট করার কাজে কারিগররা ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পায়েচালিত ও ইলেকট্রিক সেলাই মেশিনের আওয়াজে মুখর হয়ে ওঠছে মার্কেটের আশপাশ। ঈদে কাজের চাপ বেশি থাকায় কাটিং-ফিটিংয়ের মজুরিও বেড়ে গেছে। ঈদের সময় যতো ঘনিয়ে আসছে যেন ঘুম নেই ফিটিং কারিগরদের।কুমিল্লার নগরীর যেসব মার্কেটে দর্জি দোকানের ফ্লোর রয়েছে সেখানে সময়ের প্রয়োজনে গড়ে ওঠেছে কার্টি-ফিটিং দর্জি দোকান। তৈরি পোশাকের চাহিদা বাড়ায়, ফিটিং ঠিক করা বা পুরনো পোশাক বড়-ছোট করার অর্থাৎ ফিটিং ও অল্টারেশনের কাজ জনপ্রিয় হয়ে ওঠেছে এসব দোকান ঘিরে।
কুমিল্লা নগরীর নিউ মার্কেটের ত...তীয় তলায় বেশ কিছু কাটিং-ফিটিং দর্জি দোকান রয়েছে। এছাড়াও নগরীর অন্যান্য মার্কেটেও কার্টিং-ফিটিং টেইলার্স রয়েছে। রোজার শুরু থেকেই এসব দোকানে দম ফেলার সুযোগ পা”েছন না কারিগররা। তৈরি পোশাক ফিটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। নিউ মার্কেটের ত...তীয় তলায় ঘুরে দেখা গেছে, ঈদের পছন্দের নতুন তৈরি পোষাক কিনে ফিটিং না হওয়ায় মন খারাপ করছেন না ক্রেতারা। তারা ছুটছেন কাটিং-ফিটিং দোকানে। এসব দোকানের মাস্টার ও কারিগররা কাটিং ফিটিংয়ে পোষাকের নতুনত্বভাব ধরে রাখার চেষ্টা করেন। এসব কাজে কারিগররা বেশ দক্ষ বলেই মনে হয়েছে।
কথা হয় নিউ মার্কেটের সৈকত কার্টি ফিটিং টেইলার্সের স্বত্বাধিকারী কাজী ইমাম উদ্দিন বাবুর সঙ্গে। তিনি বলেন, সুলভ মূল্যে তৈরি পোষাক কেনার বড় জায়গাটি নিউ মার্কেট কেন্দ্রিক হয়ে ওঠেছে। ফলে বন্ধের দিন ছাড়া প্রতিদিনই মানুষ এখানে কেনাকাটা করে। অনেকেই পছন্দের তৈরি পোষাক কিনে শরীরে ফিটিং না হওয়ায় নিতে চান না, এক্ষেত্রে দোকানিরাই আমাদের দোকানের ঠিকানা দিয়ে থাকেন। আবার অন্যান্য মার্কেট থেকেও লোকজন আসেন এখানে। নিউ মার্কেটের ত...তীয় তলায় কার্টিং ফিটিংয়ের বেশ কিছু দোকান রয়েছে। এখন সবারই এসব দোকানের ঠিকানা জানা হয়ে গেছে। প্রতি বছর ঈদের মৌসুমে কাজের চাপ সবচেয়ে বেশি থাকে। এবারও ফিটিং কাজের অনেক চাপ। তৈরি পোশাকে আগ্রহ বেড়েছে মানুষের। এজন্য প্রতিদিন এখানে তৈরি পোশাক ফিটিং করতে আসেন অনেকে। আমরা ক্রেতার চাহিদা অনুযায়ি ফিটিংয়ের ক্ষেত্রে তৈরি পোষাকের সেলাইয়ের ধরণ-গড়ন হুবহু রাখার চেষ্টা করি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...