প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:06 AM
হিউম্যান রাইটস কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা উত্তর জেলা কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল ৯ মার্চ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ বাগিচাগাও ৯নং ওয়ার্ড এলাকায় স্থানীয় বেশ কিছু সংখ্যক অসহায় ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম ভার্চুয়ালী সংযুক্ত হয়ে এর উদ্বোধন করেন-সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এনামুল হক ভুইয়া। পরে মানবাধিকার বিষয় সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করে জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন এবং মোঃ দেলোয়ার হোসেন।
উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সেন্ট্রাল কো অর্ডিনেটর মহিউদ্দিন রানা, কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন, সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উজ্জল রবি দাস, দক্ষিণ জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফি উদ্দিন লিটন, পরিদর্শক ফাতেমা আক্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানবতার জন্য মানবাধিকার। সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় লোকদের সব সময় পাশে থেকে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন সংস্থাটি শুরু থেকেই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজও আমরা স্থানীয় কিছু সংখ্যক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এই উপহার যদিও সামান্য কিন্তু এর দ্বারা কিছুটা হলেও সহযোগিতা করবে।
আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো বড় পরিসরে এ কার্যক্রম করতে সক্ষম হবো। তাই আমাদের দেখা দেখি সমাজের বিত্তবানরা যেন এ মহৎ কাজে এগিয়ে আসে। তাহলেই আমাদের এ কর্মকান্ড সার্থক হবে। উল্লেখ্য যে, একই ভ্যানুতে বিকেলে ইফতারে আয়েজন করা হয়। ইফতার মাহফিলের দেশ ও মানুষের কল্যান কামনা করপ বিশেষ দোয়া করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...