প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:17 AM
কুমিল্লা নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি
ইফতার মাহফিলের শুরুতেই কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ীবৃন্দরা। রবিবার সন্ধ্যায় নিউমার্কেটের নিচ তলায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, কুমিল্লার দোকান মালিক সমিতির সহ সভাপতি ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বকুল।
প্রধান বক্তা ছিলেন নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দীন কাক্কু,এ সময় আর উপস্থিত ছিলেন নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাংবাদিক শহীদুল্লাহ, সাবেক সভাপতি খাইরুল বাসার শিপনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সহ সাধারণ সম্পাদক সেলিম মিয়া, নুরু মিয়া, কোষাধক্ষ্য এনামুল্লাহ ,বাবুল মিয়া, সাইফুল ইসলাম, ইফতার মাহফিল পরিচালনায় সহযোগিতা করেন আনোয়ার সুমন, তৌফিক, সাঈদ আহমেদ, রাসেল, সালমান, মামুন, শাহাদাত, জুয়েল, আসিফুল সোহেল, আনোয়ার প্রমোখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শওকত আলি বকুল বলেন এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ টিপোকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায়।
আমরা মনে করি সরকার একটি যোগ্য ব্যক্তিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছেন, এই নিউমার্কেট ব্যবসায়ীবৃন্দদের পক্ষ থেকে ইউসুফ মোল্লা টিপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নিউমার্কেটের সাথে সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা ত্রিপুর নজরদারিতে ছিল। আমরা আশা করি নিউমার্কেট প্রকৃত ব্যবসায়ীদের কে দিয়ে একটি সুন্দর কমিটি গঠন করবে । বহিরাগত কোন পকেট কমিটি ব্যবসায়ীরা মানবেনা বলে তিনি জানান এ বিষয়ে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...