...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:18 AM

...
কুমিল্লায় ঈদের কেনাকাটায় উৎসব আমেজ News Image

অশোক বড়ুয়া

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের এই উৎসবকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রমজান যতই শেষের দিকে এগিয়ে আসছে, ততই ঈদকে সামনে রেখে নতুন পোশাক, পাঞ্জাবি-পায়জামা, কসমেটিক্স, জুতা এবং পরিবার-পরিজনের জন্য বিভিন্ন সামগ্রী কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। ঈদের নামাজের জন্য নতুন জায়নামাজ ও টুপি কেনার ধুমও চলছে। রমজানের শুরু থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে কেনাকাটা। ইতোমধ্যে মসলা, মুরগি ও মাংসসহ ঈদের খাবারের বাজার করতেও ব্যস্ত সময় পার করছেন অনেকে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী নতুন কাপড়-চোপড় ও প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। এদিকে বিগত বছরের মতো এবারও কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের সাজসজ্জা করা হচ্ছে। ঈদ মোবারক সম্বলিত তোরণ ও ব্যানার দিয়ে ঈদগাহ ময়দানকে সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে।

মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে অজুর পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বৃষ্টি হলে বিকল্প হিসেবে পাশ্ববর্তী স্টেডিয়ামের জিমনেশিয়ামে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মো. ইব্রাহিম।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পুলিশ লাইন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় নামাজে ইমামতি করবেন মাওলানা মো. শাহাদাত হোসেন। কালিয়াজুরী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা সাইদুর রহমান। ছোটরা মো. আলী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক। মুনসেফ বাড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. মিজানুর রহমান।

নূর মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় নামাজে ইমামতি করবেন মাওলানা মো. আব্দুর রশিদ। রানীর বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. মনির হোসেন। জেলখানা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. শাহজালাল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মো. খলিলুর রহমান। আদর্শ সদর উপজেলা মোড়ের মসজিদে সকাল সাড়ে ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. জালাল উদ্দিন। এছাড়া বাংলাদেশ সার্ভে ঈদগাহে সকাল ৮টায় নামাজে ইমামতি করবেন মাওলানা মো. সিদ্দিকুর রহমান। গোবিন্দপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং রেসকোর্স ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলানা মো. সাইফুল ইসলাম।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir